রাজধানী ঢাকার দারুসসালাম থানাধীন দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। নিহত রানু স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।রবিবার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন সময়ের কন্ঠস্বরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।জানা যায়, এলাকায় তাহমিনার একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।এ ব্যাপারে জানতে চাইলে দারুসসালাম থানার ওসি রকিব উল হোসেন সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’
কালিয়াকৈরে প্রকাশ্যে মাদক বিক্রি, অভিযানে পুলিশের ‘অনীহা’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকের বিস্তার ঘটলেও অভিযানে Read more

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়াবে
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়াবে

ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। Read more

গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল
গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার (০১ Read more

গাজায় হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করলো ইসরায়েল
গাজায় হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বৃহৎ শহর গাজা সিটিতে হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন