ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বৃহৎ শহর গাজা সিটিতে হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক হামলা চালানো শুরু করে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে হাজার হাজার সেনা রয়েছে।স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের ১৬২ নং এবং ৯৮ নং ডিভিশন গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখানে হামলার পরিধি বাড়াচ্ছে। এ দুই ডিভিশনের সঙ্গে ৩৬ নং ডিভিশন পরবর্তীতে যোগ দেবে। এরমাধ্যমে গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক হাজার গুণ বাড়বে।গতকাল রাতে স্থল সেনারা গাজা সিটিতে প্রবেশের আগে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী।গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ ছিলেন। ইসরায়েল এ হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সেখানে আরও ৬ লাখ মানুষ রয়ে গেছেন।ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজা সিটিতে হামাসের তিন থেকে চার হাজার যোদ্ধা রয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ তারা নিতে পারলে জিম্মিদের উদ্ধার করা যাবে। তবে জিম্মিদের পরিবারের সদস্যরা এ হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, এতে তাদের প্রিয়জনরা মারা যেতে পারেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

২৭ মার্চ: নামাজের সময়সূচি
২৭ মার্চ: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ইংরেজি, ১৩ চৈত্র ১৪৩২ বাংলা, ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না: মাহমুদ আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের মাটি ছেড়ে কোথাও যাবে না। তাদের জনগণ নিজেদের Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করা হয়েছে। 

আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
আলফাডাঙ্গায় দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কিশোরীদের নিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন