মেজর লিগ সকারের (এমএলএস) একটি বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে লিওনেল মেসি ও জর্দি আলবার ওপর এক ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে তারা শনিবারে (২৬ জুলাই)  গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি সিনসিনাটির বিরুদ্ধে অংশ নিতে পারেননি এবং সেই ম্যাচে ইন্টার মায়ামি ০-০ গোলে ড্র করেছে ।এমএলএসের নিয়ম অনুযায়ী, ফিট থাকা সত্ত্বেও অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী ম্যাচে সেই খেলোয়াড়দের খেলার সুযোগ থাকে না। মেসি এবং আলবা এই নিয়মের শিকার হয়েছেন।তবে, ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ মাসচেরানো এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আমি এই সিদ্ধান্তে একদমই একমত নই, তবে নিয়ম মেনে নিতে হয়েছে। আমি এমএলএস বা তাদের নিয়ম পরিবর্তন করতে আসিনি, তাই আমি সমালোচনা করবো না। কিন্তু প্রশ্ন হলো যদি এই ম্যাচটি আমাদের মাঠের বদলে প্রতিপক্ষের মাঠে হতো, তাহলে কি লিগ একই সিদ্ধান্ত নিতো?’মাসচেরানো আরো বলেন,‘এটা আমার কাছে অদ্ভুত লাগে। আমরা সবাই জানি, খেলোয়াড়দের ম্যাচ সংখ্যা অনেক হওয়ার কারণে, বিষয়টা খুব চাপের। অথচ আমরা শুধু তাদের বিশ্রাম চাইছিলাম।’ মাসচেরানোর এই বক্তব্যের আগে ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস এই সিদ্ধান্তকে ‘নির্মম’ বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন যে, মেসি ‘চরমভাবে হতাশ’ ছিলেন।ম্যাচের আগে ইন্টার মায়ামি তাদের নতুন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে দলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে নিয়ে ইন্টার মায়ামি নতুন আশা ও পরিকল্পনা প্রকাশ করেছে। মাসচেরানো বলেন,‘রদ্রিগো ডি পলের চুক্তি আমাদের ক্লাবের জন্য আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। সে বিশ্ব চ্যাম্পিয়ন এবং এখনো ক্যারিয়ারের সেরা সময়েই রয়েছে। এই চুক্তি ক্লাবের বড় স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনাকে নির্দেশ করে।’ মাসচেরানোর আশা রদ্রিগো ডি পল দলটির জন্য গুরুত্বপূর্ণ অবদান এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায়ও বড় ভূমিকা রাখবেন।ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার (৩০ জুলাই) ২০২৫ লিগস কাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিরুদ্ধে মাঠে নামবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধের রোডম্যাপ উপস্থাপন করবে ইউক্রেন
রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধের রোডম্যাপ উপস্থাপন করবে ইউক্রেন

স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সোমবার (২ জুন) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এই বৈঠকে Read more

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ
গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ইবি কেন্দ্রে উপস্থিতি ৯৬ শতাংশ

সারাদেশে গুচ্ছ প্রক্রিয়ার অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ১৩১০ Read more

বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন