নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নাজমুল হাসান (৩৫) নামের এক চাঁদাবাজকে পাঁচ লক্ষ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে।শনিবার (০৩ আগস্ট) রাত আটটার দিকে গুরুদাসপুর উপজেলা ফুড অফিসারের নিকট থেকে চাঁদা নেওয়ার সময় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই-এর সদস্যদের পাশাপাশি যৌথ বাহিনীর একটি দল অংশ নেয়।আটক নাজমুল হাসান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় এলাকার মোঃ মকবুল হোসেন ও নাজমা খাতুনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নাজমুল বিভিন্ন অফিস-আদালত ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। এনএসআই-এর গোপন নজরদারিতে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয় এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ সফল অভিযান চালানো হয়। অভিযান শেষে অভিযুক্ত নাজমুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বোনাস
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বোনাস

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী ঈদুল আজহায় Read more

রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম
রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম

দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে নেমেছে ঠাণ্ডা হাওয়া। আন্তর্জাতিক বাজারে মূল্য পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আজ শুক্রবার Read more

অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন
অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন

বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার কোনো সুনির্দিষ্ট পথ খুলে যায়নি। উল্টো মিয়ানমারের রাখাইন Read more

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুন করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন