সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা এখন থেকে যত খুশি বোতল জমজম পানি অনলাইনে অর্ডার করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নুসুক অ্যাপের নতুন সেবার মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে।হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন। তিনি জানান, দেশের বাসিন্দাদের জন্য এখন নুসুক অ্যাপের মাধ্যমেই যত ইচ্ছা বোতলজাত জমজম পানি অর্ডার করা যাবে।এই পানিকে মুসলমানরা বিশ্বব্যাপী বরকতময় হিসেবে গণ্য করে থাকেন। নতুন এই ফিচারের মাধ্যমে এখন ৩৩০ মিলিলিটার আকারের ছোট বোতল জমজম সরাসরি বাসায় পৌঁছে দেওয়া হবে, সৌদি আরবের যেকোনো প্রদেশেই হোক না কেন।আগে জমজম পানি সাধারণত বড় কনটেইনারে বিক্রি হতো, যা বহন করা কিছুটা কষ্টকর ছিল। সৌদি কর্তৃপক্ষ জানায়, ছোট বোতল চালুর ফলে এখন এই পবিত্র পানি সহজেই বহন ও ব্যবহার করা যাবে।সাম্প্রতিক বছরগুলোতে নুসুক অ্যাপটিকে আধুনিক ও সমন্বিত ধর্মীয় সেবাপোর্টাল হিসেবে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে এখন ওমরাহ ভিসা ইস্যু, হোটেল বুকিং, ধর্মীয় গাইডলাইন ও অন্যান্য সেবা পাওয়া যায়।নতুন এই সংযোজনের ফলে পবিত্র জমজম পানিও যুক্ত হলো সেই ডিজিটাল যাত্রায়, যা সৌদি আরবে বসবাসরত প্রত্যেক মুসলমানের জন্য এক অনন্য সুবিধা বয়ে আনবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব
চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রতিদিন চিকিৎসার আশায় হাজারো মানুষ ভিড় করেন। কেউ আসেন গুরুতর অসুস্থ রোগী নিয়ে, কেউ বা Read more

মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান
মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, 'স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা Read more

গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে
গাজীপুরে তিন হত্যা মামলায় আনিসুল, সালমান, কামরুল ও মামুন কারাগারে

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী Read more

চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম
চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন Read more

বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা
বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন