রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হবে।সাধারণত রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও ১০৭ বা ১০৮ ফুট এমএসএল এর কাছাকাছি এলে বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়। তাই আগামীকাল সোমবার (৩ আগস্ট) বিকাল ৩ টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানির লেভেল যদি কম থাকে, তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০ টায় ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি।বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই বাঁধে পানি ছাড়ার পূর্বে বিষয়টি নোটিশ দিয়ে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পানির লেভেলের ওপর নির্ভর করেই পানি কত ইঞ্চি করে ছাড়া হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সমন্বয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার লক্ষ্যে ‘ধামইরহাট সাংবাদিক ইউনিয়ন’ নামে একটি সাংবাদিক সংগঠনের আহ্বায়ক Read more

কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই
কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই

কিডনির জটিল রোগে আক্রান্ত এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন না করলে আর এক বছরের বেশি বাঁচবেন না। তখন অন্য Read more

ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন