ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে ভুগে আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে। শনিবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই ফিলিস্তিনিদের প্রাণহানির তথ্য জানানো হয়েছে।উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে তৈরি হওয়া ভয়াবহ খাবারের সংকট ও অমানবিক পরিস্থিতিকে আবারও সামনে নিয়ে এসেছে ফিলিস্তিনিদের প্রাণহানির এই ঘটনা। এদিকে, মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রোববার জ্বালানিবাহী দুটি ট্রাক গাজার দিকে রওনা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে; যাদের ৯৩ জনই শিশু। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতব্য সংস্থা বলেছে, অবরুদ্ধ এই উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে।মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-কাহেরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে গাজায় সহায়তা প্রবেশে ইসরায়েলি কঠোর বিধি-নিষেধ শিথিল করে নেওয়ার পর রোববার এই উপত্যকায় ১০৭ টন ডিজেলবাহী দুটি ট্রাক প্রবেশ করছে। ইসরায়েলি অবরোধের কারণে বর্তমানে গাজার লাখ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় জ্বালানির অভাবে হাসপাতাল সেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে সেখানকার চিকিৎসকরা কেবল মুমূর্ষু ও গুরুতর আহতদের চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন। মিসর থেকে যাত্রা শুরু করা ট্রাক দু’টি গাজায় প্রবেশ করেছে কি না—সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।এর আগে, গত মার্চে গাজায় জ্বালানি সরবরাহ স্থগিত ও সহায়তা প্রবেশ সীমিত করে দেয় ইসরায়েল। সেই সময় জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাসের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার সংকটের ঘটনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দায়ী করে আসছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় ইসরায়েল সম্প্রতি দিনের নির্দিষ্ট সময়ে যুদ্ধবিরতি, আকাশপথে ত্রাণ ফেলানো এবং ত্রাণবাহী গাড়িবহরের নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিয়েছে।জাতিসংঘ বলছে, গাজা উপত্যকার লাখ লাখ অভুক্ত মানুষের জন্য কেবল আকাশপথে ত্রাণ সরবরাহ যথেষ্ট নয়, বরং ইসরায়েলকে স্থলপথে আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে ছড়িয়ে পড়া দুর্ভিক্ষের মোকাবিলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।ইসরায়েলি সামরিক সংস্থা সিওজিএটি বলেছে, গত জুন মাস থেকে গাজায় ৩৫টি ট্রাক প্রবেশ করেছে। তবে এসব ট্রাকের বেশিরভাগই পৌঁছেছে জুলাইয়ে। সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই Read more

হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু
হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু

হামাসের গাজাভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনওয়ার ‘সম্ভবত’ একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  বুধবার (২১ Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে খুলি, পা, মেরুদন্ডের হাড় উদ্ধার

টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে Read more

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট

ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন