ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২০ এপ্রিল) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ অভিনন্দন জানান।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।ড. মুহাম্মদ ইউনূস বলেন, এবারের ঈদ নিয়ে এখন পর্যন্ত আমি শুধু প্রশংসাই শুনছি। সবাই বলছে সব কিছুই দারুণভাবে হয়েছে। এবার একটি মানদণ্ড তৈরি হয়েছে। এখন সময় হয়েছে এই মান ধরে রাখার এবং সারাবছর এভাবে কাজ চালিয়ে যাওয়ার।সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান কর্মকর্তাদের এ টিমের নেতৃত্ব দেন।তিনি প্রধান উপদেষ্টাকে জানান, কীভাবে ঈদের আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছিলেন। আমরা আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে নয়, বরং একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করেছি।তিনি উদাহরণ দিয়ে বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম। সেটা ছিল নোংরা আর বিশৃঙ্খল। তাই পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি এবং সমস্যার সমাধান করি।তিনি আরও জানান, ঈদের সময় কোনো কর্মকর্তা নিজ বাড়িতে যাননি, বরং মাঠে ছিলেন এবং নিশ্চিত করেছেন যে সবকিছু সঠিকভাবে চলছে।তিনি আশা প্রকাশ করে বলেন, সবকিছু ঠিকঠাক চললে আসন্ন ঈদুল আজহায়ও ন্যূনতম লোডশেডিং এবং কোনো ধরনের যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও হবে একটি সুসংগঠিত উৎসব।বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন, বিদ্যুৎ বিভাগ সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা
গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা

গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। তিনি বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার Read more

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম
এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা Read more

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন ।শনিবার Read more

কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় প্রশান্ত বল্লভ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত প্রশান্ত বল্লভ উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত জগদীশ Read more

মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়
মারা গেছেন টালিউড তারকা রাহুল অরুণোদয়

টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন