ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চে এই শুনানি হয়। শুনানি শেষে আগামীকাল (বৃহস্পতিবার) আদেশ দেবেন হাইকোর্ট।জানা যায়, গত ১১ই জানুয়ারি ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে তার বাবার কাছে বারবার আবেদন জানান মা রোকাইয়া তাহসিনা। আদালত শুনানি করে ক্যানসার আক্রান্ত সন্তানকে বিদেশে নিতে বাবা মাকে একসঙ্গে বসে বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু করার মৌখিক আদেশ দেন। দুই জনের সম্মতিক্রমে সব কাগজপত্র হাইকোর্টে দাখিলের নির্দেশ দেন। শিশুটির মা রোকাইয়া তাহসিনা জানান, তাদের স্বামী-স্ত্রী ডিভোর্স হয়েছে। কিন্তু তাদের একমাত্র সন্তান মোয়াজ ক্যানসার আক্রান্ত হয়ে চতুর্থ ধাপে আছে। কিন্তু মোয়াজের বাবা তার পাসপোর্ট আটকে রাখায়, সন্তানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বাধা তৈরি হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)
সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)

আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আজ আবারও খেলতে নামবেন সাকিব আল হাসানরা। তার দল এমআই এমিরেটস রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে Read more

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া

আগাম নির্বাচন ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির শিক্ষার্থী ও বিরোধীরা। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি Read more

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ
মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ যুদ্ধের তৃতীয় সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছেন, যা তার প্রেসিডেন্সির ভবিষ্যৎ নির্ধারণ করে Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন