পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জানিয়েছেন, আগামী ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে, তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।রোববার (০৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।আজ এক সংবাদ সম্মেলনে আসাদ কায়সার জানান, ‘এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংবিধান ও আইনের আওতায়। আমরা সংঘাত চাই না, চাই ন্যায়বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি।’২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। সেই দিনটিকে সামনে রেখে এবার দলজুড়ে শুরু হচ্ছে নতুন আন্দোলনের ডাক।আসাদ কায়সার বলেন, ‘ইমরান খানের মুক্তি চাইলে এক ঘণ্টার মধ্যেই তা সম্ভব, কিন্তু তিনি কোনো আপস করবেন না।’এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান দলের সব নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে একমাত্র লক্ষ্য হিসেবে ৫ আগস্টের আন্দোলনে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক এবার তার মূল উদ্দেশ্যগুলোতে ফিরে আসছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস। বেশ কিছু বছর Read more

ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম
ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম

ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের Read more

ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার
ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ Read more

গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে Read more

যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন ট্রাম্প, ইরানের দাবি
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন ট্রাম্প, ইরানের দাবি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর ইসরায়েলের ওপর জোর করে যুদ্ধবিরতি Read more

কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জে ইঞ্জিন বিকল, ৪৬ মিনিট পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ময়মনসিংহ রুটে ৪৬ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন