বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে।বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন।দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী।প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমেই সম্ভব দারিদ্র্য বিমোচন। আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ।বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’
‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় Read more

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে Read more

পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত
পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে Read more

দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ Read more

টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে ২৫ গ্রামে কাঠের সেতু নির্মাণ
টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে ২৫ গ্রামে কাঠের সেতু নির্মাণ

টাঙ্গাইল সদর উপজেলায় হুগড়া ইউনিয়নে  ২৫টি গ্রামের ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন এসি আকরাব ফাউন্ডেশন এর যুবসমাজ।  এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন