সিলেটে শহরে প্রবেশের একমাত্র যোগাযোগের মাধ্যম সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক। পাঁচটি উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। তবে সড়কের দুই পাশে ফুটপাত থাকলেও তা এখন আর ব্যবহার করা যাচ্ছে না। কারণ ফুটপাত দখল করে নিয়েছে ঝোপঝাড় আর আগাছা। এতে বাধ্য হয়ে পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলসহ সিলেট শহর থেকে কয়েক হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু ফুটপাত জুড়ে জন্মানো আগাছা ও ঝোপঝাড়ের কারণে সড়কটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এদিকে নজর নেই সড়ক ও জনপদ বিভাগের!স্থানীয়রা বলছেন, মহাসড়কের দুপাশে অবস্থিত ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে চলাচলের পথ। কোথাও কোথাও দেখা যাচ্ছে, ছোট-বড় গাছগাছালি। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং বাজার থেকে কৈলাশটিলা গ্যাস ফিল্ড (৪নং কূপ) পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের ফুটপাতের পরিস্থিতি খুবই ভয়াবহ। ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার না করায় বনজঙ্গলে পরিণত হয়েছে। ফলে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া বর্ষাকালে যানবাহন চলাচলেও সমস্যা হয়।স্থানীয়দের দাবি, দ্রুত জঙ্গল ও আগাছা পরিষ্কার করে ফুটপাত পুনরুদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই নজর দেওয়া জরুরি।স্থানীয় পথচারী এম এ কাদির বলেন, ‘রাস্তার পাশে ঝোপঝাড় থাকায় হাঁটার কোনো উপায় নেই। বাধ্য হয়ে আমাদের মূল রাস্তার বর্ডার লাইন দিয়ে চলতে হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার আশঙ্কা সব সময়ই থাকে।’রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র তানভির হাসান বলেন, ‘কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে হাঁটতে অনেক সময় সাপ কিংবা বিষাক্ত পোকামাকড়ের ভয়ও থাকে। তাই বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী মিজান আহমদ বলেন, ‘জঙ্গল পরিষ্কার করে চলাচলের উপযোগী ফুটপাত ফিরিয়ে আনতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু বলেন, ‘সড়কের দুই পাশ ঝোপঝাড়ে ভরে গেছে। আমি মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি, গাড়ি চালাতে খুবই সমস্যা হয়। সিলেট-জকিগঞ্জ খুবই ব্যস্ততম সড়ক। এভাবে যদি ঝোপঝাড় থাকে, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। কর্তৃপক্ষের সুনজর দেওয়া জরুরি বলে মনে করছি।’বাসচালক রুবেল আহমদ বলেন, ‘গাড়ি পাশাপাশি ক্রস করতে গেলে ঝোপঝাড় ঘেঁষে চলতে হয়। ওই সময় বন-জঙ্গলের কারণে ফুটপাত কি না বোঝা মুশকিল। ঝোপঝাড় পরিষ্কার থাকলে ঝুঁকি থাকে না। অনেক দূর দৃষ্টিপাত করা যায়।’এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ফুটপাতের অবস্থা সম্পর্কে আমি অবগত। লোক লাগিয়ে ছিলাম কিন্তু পোকামাকড়ের সমস্যায় লোক কাজ করতে পারে না। মেশিন জোগাড়ের চেষ্টা করছি। সপ্তাহখানেকের মধ্যেই সড়কের দুপাশের বন-জঙ্গল পরিষ্কার করে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালুখালীতে ট্রেনের ছাদে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালুখালীতে ট্রেনের ছাদে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা Read more

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া Read more

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন রোববার (০৪ মে) বিকেলে ৪টা Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা Read more

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০
ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে প্রায় ৩০০

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন