রবিবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামের সামনে চেকপোস্ট চলাকালে সেনাবাহিনী কড়া নজরদারিতে মোঃ চুন্নু শেখ নামে এক ব্যক্তি ৫০ পিস চায়না রিং জাল বহনকালে ধরা পড়ে। আটককৃত জালের আনুমানিক মূল্য এক লক্ষ চার হাজার টাকা।সেনাবাহিনীর চেকপোস্ট চলাকালীন অবৈধভাবে মৎস্য আহরণের জন্য ব্যবহৃত এই জাল উদ্ধার করা হয়।আটককৃত জাল পরবর্তীতে সেনাবাহিনী এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পোড়ানো হয়, যা মৎস্য আহরণে অবৈধ চ্যালেঞ্জের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করে।মৎস্য কর্মকর্তা জানান, ‘অবৈধ ও নিষিদ্ধ চায়না রিং জাল ব্যবহারের কারণে মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা সবাইকে সচেতন থাকতে এবং নিয়ম মেনে মৎস্য আহরণ করতে অনুরোধ জানাচ্ছি।’এ ঘটনায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলছেন, ‘এ ধরনের অভিযান চলমান থাকলে অবৈধ জালের ব্যবহার কমবে এবং মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি
পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

জুলাই–আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়
পারভেজ ইমনের সেঞ্চুরিতে শারজাহতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তি-পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে Read more

নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১
নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১

নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলায় এখন পর্যন্ত আটজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের হামলায় ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন