ফুটবলে ছেলেরা যখন খুঁজছে ছন্দ, তখন মহাদেশের সেরা মঞ্চে আলো ছড়াল ব্রাজিলের মেয়েরা। কোপা আমেরিকার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো তারা।বাংলাদেশ সময় শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিয়েছে ব্রাজিল এবং কলম্বিয়া। নির্ধারিত সময় শেষে দুই দল ছিল ৩-৩ সমতায়। অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। ফলে ম্যাচ গড়াই টাইব্রেকারে। যেখানে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। একাধিকবার লিড নিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। প্রতিবারই ফিরে আসে ব্রাজিল। ৩৯ বছর বয়সী মার্তা ভিয়েরা নামলেন ৮২ মিনিটে। নেমেই বদলে দিলেন খেলার রং। যোগ করা সময়ে তার করা গোলেই সমতায় ফেরে ব্রাজিল। এছাড়া অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোলেই প্রথমবার এগিয়ে যায় সেলেসাও। তবে লড়াই ছাড়েনি কলম্বিয়ার মেয়েরা। দশ মিনিটের মাথায় গোল শোধ করে আবারও সমতা আনে তারা।ব্রাজিলের পক্ষে মার্তার দুটি ছাড়াও গোল পেয়েছেন অ্যাঞ্জেলিনা ও আমান্দা। একটি আত্মঘাতী গোল উপহার দেন কলম্বিয়াকে ব্রাজিলের টার্সিয়ানে। কলম্বিয়ার হয়ে লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস একটি করে গোল করেন।পেনাল্টি শ্যুটআউটে তিনি দুটি গোল বাঁচিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দ্য সিলভা। যা টানা পঞ্চমবার কোপার ফাইনালে জয় নিশ্চিত করেছে ব্রাজিলের। একইসঙ্গে তারা কলম্বিয়াকে ৫ ফাইনালের ৪টিতেই তিক্ত হারের স্বাদ দিয়েছে। এর আগে ছেলেদের ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল কলম্বিয়া।বল দখল ও শটের দিক থেকেও এগিয়ে ছিল ব্রাজিল। ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের পায়ে, গোলমুখে ২১টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে কলম্বিয়া লক্ষ্যে রাখতে পেরেছিল ৬টি শট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছক্কার বৃষ্টিতে রেকর্ড গড়লেন সূর্যবংশী
ছক্কার বৃষ্টিতে রেকর্ড গড়লেন সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সেই রেকর্ড গড়লেন ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমে অসাধারণ এক Read more

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির

গাজায় ‘জাতিগত নিধন’ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৯ Read more

সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাল্যবন্ধুকে নির্মমভাবে হত্যা
সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাল্যবন্ধুকে নির্মমভাবে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল Read more

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৬ জন। Read more

দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো সাড়ে চার ঘণ্টা! তুমুল Read more

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন