মাত্র ১৪ বছর বয়সেই রেকর্ড গড়লেন ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমে অসাধারণ এক ইনিংস খেলেছেন এই কিশোর। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ৬৮ বলে ৭০ রান করেন সূর্যবংশী, যার মধ্যে ছিল ৬টি বিশাল ছক্কা ও ৫টি চার।এই ইনিংসের মধ্য দিয়ে যুব ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত মাত্র ১০টি যুব ওয়ানডে ম্যাচ খেলেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪১টি। এর আগে এই রেকর্ডটি ছিল  ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক উন্মুক্ত চাঁদের দখলে। তিনি ২১ ম্যাচে ৩৮টি ছয় মেরেছিলেন।গত মৌসুমে আইপিএলে দারুণ পারফর্ম করে নজর কাড়েন সূর্যবংশী। ২০২৫ আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। সেই পারফরম্যান্সের পর থেকেই আলোচনায় থাকা এই ব্যাটার এবার জায়গা করে নিলেন যুব ক্রিকেটের রেকর্ডবুকে।এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ব্যাট করে ৩০১ রানের বিশাল লক্ষ্য দেয়। জবাবে খেলতে নেমে স্বাগতিক অজিরা থেমে যায় ২৪৯ রানেই। রেকর্ড গড়া ইনিংসের দিনে দলের জয়ও নিশ্চিত করেছেন বৈভব সূর্যবংশী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে দাখিলের উদ্যোগ

ভ্যাট রিটার্ন আরও সহজ করতে সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। Read more

আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি
আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি

নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন Read more

বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি
বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি

টানা এক বছর অটুট থাকার পর অবশেষে ভাঙতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভা। প্রথম মেয়াদে ঘনঘন কর্মকর্তা বরখাস্তের Read more

গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত Read more

‘যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে’
‘যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে। এটা কঠিন সময়, আমাদের স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন