জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে নাশকতার মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি (৪৫), বাট্টাজোড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৭০) ও বকশীগঞ্জ পৌর শহরের আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩৩)।অপরদিকে অন্যান্য মামলায় আরো চারজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতার মামলায় গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সহ ৪ জন ও অন্যান্য মামলায় আটক ৪ জনকে আদালতের প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ Read more

ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে কী প্রতিক্রিয়া
ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে কী প্রতিক্রিয়া

ভারত-পাকিস্তান সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক
ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানালো ইরাক

দখলদার ইসরায়েলকে রুখতে ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজা ও কাতারে Read more

বয়স থেমে থাকেনি, থেমে থাকেননি মেসিও
বয়স থেমে থাকেনি, থেমে থাকেননি মেসিও

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আজ  রোববার (১৩ জুলাই) Read more

কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন