গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে। তবে এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।প্রকল্প অনুযায়ী, ৬৮ মিটার কার্পেটিং এবং ২২৪.৫০ মিটার এইচবিবি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। নির্ধারিত ১৮০ দিনের মেয়াদে এ কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।স্থানীয়রা অভিযোগ করছেন, রাস্তায় জমে থাকা পানি সরানোর কোনো উদ্যোগ না নিয়েই কার্পেটিংয়ের কাজ চলছে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের (২নং, ৩নং) ইট। ফলে কাজ শেষ হওয়ার আগেই রাস্তাগুলোর টেকসই নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।এলাকাবাসী একাধিকবার গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো তদারকি চোখে পড়েনি।নির্মাণ অংশের পাশের সাফওয়ান স্টোর নামে এক দোকানের মালিক আব্দুর রব মিয়া বলেন, ‘২ নাম্বার ইট দিয়ে রাস্তার কাজ চলছে, আমরা শুধু দেখছি, এলাকার দায়িত্বশীলরাই যেখানে কিছু বলে না, আমরা সাধারণ মানুষ তো আর প্রতিবাদ করতে পারি না।’নাম প্রকাশে অনিচ্ছুক পাশের আরেক দোকানদার বলেন, ‘আমরা দেখছি যেভাবে কাজ হচ্ছে, এতে করে কয়েক মাসেই রাস্তা আবার ভেঙে যাবে। অথচ কোটি টাকার প্রকল্প—কিন্তু সিটি কর্পোরেশনের কেউ এসে দেখে না।’অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন (অঞ্চল-৮) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, ‘ব্যাপারটা আমার জানাছিল না। তবে আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি আমি দেখছি।’স্থানীয়দের দাবি, এই প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।চলমান কাজের গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা এখনই সংশোধন না করা হলে সরকারি অর্থের অপচয় ও জনভোগান্তি বাড়বে বলেই মনে করছেন সচেতন মহল।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড
মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মামলায় একজনকে পাঁচ বছর এবং আরও তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক
কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক

গাজীপুরের কাশিমপুরে ভুয়া পুলিশ পরিচয়ে লাল মিয়া নামের এক প্রতারককে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।বুধবার (২৯ মে) দিবাগত রাত আনুমানিক Read more

দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান
দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় আবারো কোহিনুর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বুধবার (২ জুলাই) ছলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে Read more

যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক

প্রেম—পৃথিবীর সবচেয়ে আবেগময় ও মধুর সম্পর্কগুলোর একটি। ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের শুরুতে থাকে রঙিন Read more

এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’
পত্রিকা: ‘ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি’

অশান্ত পার্বত্য চট্টগ্রাম, হৃদরোগ দিবস এবং রাজনীতির নানা খবর ঠাঁই পেয়েছে সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনামে। সাথে এশিয়া কাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন