কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে। নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের পুত্র। স্থানীয়রা জানান, বাড়ির বাইরে উঠানে খেলতে খেলতে শিশুটি কখন যে রাস্তার পাশের নালার পানিতে পড়ে ডুবে যায়, তা কেউই বলতে পারেনি। ওই রাস্তা দিয়ে এক নারী পথচারী যাওয়ার সময় শিশুটিকে নালার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যাওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ
এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) হজের খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। এ বছর আরাফা দিবসের খুতবার জন্য তাকে Read more

আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার
আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার

ফুটবলে দু’হাত ভরে তেলের টাকা ঢালছে সৌদি আরব। ক্রিকেটের বাজারেও প্রবেশ করেছে সৌদি। তবে এতোদিন তা দেশটির ক্রিকেট উন্নয়নে তেমন Read more

কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু
কুমিল্লায় করোনায় এবছরে প্রথম মৃত্যু

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা।এবছর এটি কুমিল্লা জেলায় প্রথম করোনায় Read more

গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল

গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার
নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁর পোরশায় একটি আম বাগান থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন