নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার যুবক বাবুল মিয়া (৪৫)। উপজেলার আড়পাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে। গ্রেফতারের পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল মিয়াকে আটক করে যৌথবাহিনী। এসময় বাবুল মিয়ার কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় অস্ত্র (রাম দা), ২টি হকিস্টিক, ১ টি ধারাল ছুরি, ১ বোতল ভদকা, ৩৫ গ্রাম গাঁজা, অবৈধ ৪টি সিম কার্ড, যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন উদ্ধার করা হয়। বাবুল মিয়াকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান,‘দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার বাবুল মিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।,এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে Read more

চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (০৫ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

আকাশযুদ্ধে রাফালের ধরাশায়ীতে আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!
আকাশযুদ্ধে রাফালের ধরাশায়ীতে আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) এদিন Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন