মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এ ছাড়াও শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার Read more

ক্যানসারে আক্রান্ত ভ্যানচালক নুরুল ইসলামের বাঁচার আকুতি
ক্যানসারে আক্রান্ত ভ্যানচালক নুরুল ইসলামের বাঁচার আকুতি

ভ্যানগাড়ি চালক হতদরিদ্র নুরুল ইসলাম (৪০)। মরণব্যাধি গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থের অভাবে চিকিৎসা Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?
প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?

সাংবাদিক—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে ব্যস্ত, ছুটে চলা আর খবরের পেছনে লেগে থাকা মানুষদের ছবি। সময়ের ঘোরে নিজের জীবন ভুলে Read more

পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় মুখ খুললো চীন
পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় মুখ খুললো চীন

পাকিস্তানশাসিত কাশ্মীরসহ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন