কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করলে, দেশটির শ্রম আইনের আওতায় তাদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।কুয়েতের শ্রম আইন অনুযায়ী ধর্মঘট নিষিদ্ধ, সে কারণে কর্মবিরতিকে ‘আইন ভঙ্গ’ হিসেবে ধরে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানিটি এরই মধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকিদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।গত মার্চ মাস থেকে বেতন না পাওয়ায়, ২১ জুলাই থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। পরদিন শ্রমিকরা ফান্তাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থানার নির্দেশে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের ডেকে এনে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়।ক্যাপ টেক কোম্পানির মালিক দাবি করেন, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। মালিক এক মাসের বেতন দিয়ে বাকি তিন মাসের বেতন কিস্তিতে পরিশোধের প্রস্তাব দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।রাষ্ট্রদূত জানান, পূর্বেও ২০২৪ সালের নভেম্বরে একই কোম্পানির সঙ্গে বেতন সংক্রান্ত বিরোধ দূতাবাসের হস্তক্ষেপে সমাধান হয়েছিল। তবে এবার শ্রমিকরা আগে থেকে দূতাবাসকে কিছু না জানানোয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।বর্তমানে শ্রমিকদের বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং জনশক্তি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!
চাঁদা তুলে বাঁশখালীতে সমবায় দিবস পালন, সম্মাননায়ও বৈষম্যের অভিযোগ!

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালনকে ঘিরে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে Read more

বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’
বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’

চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদে পশু বিক্রির হাট জমে ওঠার আগেই আলোচনায় চলে এসেছে এক ষাঁড়। নাম তার ‘কালো মানিক’। অথচ Read more

ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর
ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল Read more

ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬
ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির Read more

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ দু’জনের
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ দু’জনের

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু'জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন