পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ আয়োজনে ছিল জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী

টাঙ্গাইলের মির্জাপুরে রত্না বেগম নামে এক প্রসূতিকে অপারেশন সম্পন্ন না করে মুমূর্ষূ অবস্থায় রেফার্ড করার অভিযোগ উঠেছে। ওই প্রসূতি বর্তমানে Read more

ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন
ঝিনাইদহে ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যার রহস্য উন্মোচন

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন শেখ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন Read more

যার স্বপ্নিল চোখে ছিল ইনসাফের বাংলাদেশ
যার স্বপ্নিল চোখে ছিল ইনসাফের বাংলাদেশ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজনীতিতে যাঁদের নাম ঘুরে ফিরে এসেছে, তাঁদের একজন শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার Read more

গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন