যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাডোনাল্ড ট্রাম্প।বুধবার (৩০ জুলাই) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প জানান, “মেলানিয়া পুতিনকে পছন্দ করেন। যতবার (পুতিনের সঙ্গে) আমাদের সাক্ষাৎ হয়েছে, পুতিনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তিনি।”“তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ। সেদিন মেলানিয়া আমাকে বলছিলেন যে রুশ সেনারা দিনের পর দিন বোমাবর্ষণ করে কিয়েভকে ধ্বংস্তূপে পরিণত করছে।”প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন রাশিয়া-ইউক্রেনের সংঘাত অবসানকে তিনি অগ্রাধিকার দেবেন। সেই অনুযায়ী চেষ্টাও করে যাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনে অস্ত্র বিক্রি ও সহায়তা স্থগিতের পাশাপাশিগত কয়েক মাসে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করেছেন তিনি। কিন্তু এসব তৎপরতায় যুদ্ধ পরিস্থিতির দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি।ব্যাপারটি উপলব্ধি করতে পেরে সম্প্রতি অপেক্ষাকৃত কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ট্রাম্প। ইউক্রেনে অস্ত্র বিক্রি ফের শুরু করার আদেশ দিয়েছেন, পাশাপাশি যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে আল্টিমেটামও দিয়েছেন।প্রথম দিকে এই আল্টিমেটামের মেয়াদ ছিল ৫০ দিন। পরে গত সপ্তাহে সেই মেয়াদ ১০ দিনে নামিয়ে এনেছেন ট্রাম্প।তবে পুতিন বা রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এখনও এই আল্টিমেটামের কোনো প্রতিক্রিয়া আসেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন

বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। এই বার্গারের একটির দাম ১১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় Read more

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী
ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী

ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২২ মে) Read more

আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ
পর্যটনে গিয়ে নিখোঁজ, ফিরল নিথর দেহ

একদিন পেরিয়ে গেছে দুর্ঘটনার—কিন্তু তখনও কিছুই জানত না পরিবার। ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. গালিব (২২) মঙ্গলবার Read more

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের কর্মসূচি পরিবর্তন
বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের কর্মসূচি পরিবর্তন

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন