মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ (৪০) নামে একজন নিহত হয়েছেন।মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) বিকালে ভাটেরচর বাজার ঘাটে ড্রেজারের কাজ করছিলেন ঐ শ্রমিক। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ঐ ড্রেজারে থাকা শ্রমিকরা।রহমত উল্লাহ সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামে মৃত তাহের আলীর ছেলে। মৃত রহমত উল্লাহর দুই কন্যা ও এক পুত্র রয়েছে।ড্রেজারের স্টাফ আবু কাসেম জানান, ‘আমরা একেকজন একেক কাজ করতে ছিলাম, রহমত উল্লাহ বালু কাটতে ছিল। আমাদের ড্রেজারের মালিক বিল্লাল ভাই আমাদের সকলকে বলছিলেন, এখন কাজ করতে হবে না। আমরা বলছিলাম, এখনই আসতেছি। ঠিক কয়েক মিনিটের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। তখন রহমত উল্লাহ দৌড় দিয়ে ড্রেজারের রুমে প্রবেশ করতে গিয়ে ড্রেজারেই পড়ে যায়।’এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নুসরাত ফারজানা খান জানান, ‘বিকাল ৩:৫০ মিনিটে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে জানা যায়, স্বাভাবিক মৃত্যু। তবে তাকে নিয়ে আসা কয়েকজন জানান, বজ্রপাতে মৃত্যু হয়েছে। কিন্তু প্রাথমিক অবস্থায় বজ্রপাতের লক্ষণ দৃশ্যমান নয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১
মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৬টি বিদেশি কাঁচের মদের বোতলসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৭ জুলাই) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই Read more

মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা Read more

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- তামজীদ বেপারী (২৪), Read more

ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার
ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার

ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন