বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। এই বার্গারের একটির দাম ১১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৩৩ হাজার টাকা।গত ১১ অক্টোবর থেকে বার্গারটি প্রদর্শন করেছে আসাদোর আউপা।স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কাতালানের ক্যাব্রেরা ডে মার শহরে অবস্থিত রেস্তোরাঁ আসাদোর আউপা সুস্বাদু, দামি এবং ইউরোপ ও অন্যান্য মহাদেশের এক্সক্লুসিভ ডিশ তৈরির জন্য বিখ্যাত। এক বিবৃতিতে আসাদোর আউপা’র কর্তৃপক্ষ বলেছে, তাদের রেস্তোঁরার এক শেফের ৮ বছরেরও বেশি সময় ধরে গবেষণার ফসল এই বার্গার।কর্তৃপক্ষ আরও বলেছে, “বার্গারটির এত দাম হওয়ার একটি কারণ এটিতে খাবারের উপযোগী স্বর্ণ ব্যবহার করা হয়েছে। তবে এটিই একমাত্র কারণ নয়। বার্গারটি তৈরিতে স্বর্ণের পাশাপাশি এমন কিছু মশলা উপাদান ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দামি এবং বিরল।”আসাদোর আউপার মালিক বস্কো জিমেনেজ স্পেনের অন্যতম বিখ্যাত ও সুপরিচিত শেফ। কীভাবে বার্গারটি বানানো হয়েছে, অর্থাৎ সেটির রেসিপি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে বলেছেন, বার্গারটি তৈরিতে বিশ্বের সেরা তিন ধরনের গরুর মাসংস, ইউরোপের সবচেয়ে বিরল ও দামি চিজ এবং প্রিমিয়াম স্পিরিটের একটি সিগনেচার সস ব্যবহার করা হয়েছে। এই উপাদানগুলো জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।তিনি আরও জানিয়েছেন, বার্গারটি রেস্তোরাঁর নিয়মিত মেন্যুতে থাকবে না। এমনকি যে কোনো ব্যক্তি আগে থেকে অর্ডার দিলে বার্গারটি পাবেন— এমনও নয়। নির্দিষ্ট কিছু অতিথির কাছে এটি সার্ভ করা হবে এবং সেসব সৌভাগ্যবান অতিথিদের অবশ্যই এই বার্গারটি খেতে হবে কোনো প্রাইভেট কক্ষে, যেখানে আসনসংখ্যা সীমিত।“কারণ আমার দর্শন হলো— সত্যিকারের আভিজাত্য বিরল এবং সবাই সহজে তার নাগাল পায় না”, সাংবাদিকদের বলেন বস্কো জিমেনেজ।সূত্র : গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রিজ Read more

x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি
মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া Read more

খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ
খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের Read more

২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারের দরপতন থামছেই না। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার ছয়গুণের বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন