ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সামরিক অভিযান ‍শুরুর পর থেকে এ পর্যন্ত ১ বছর ১০ মাসে ৫৮ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।বুধবার (৩০ জুলাই) ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যোদ্ধরা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হারেৎজ জানায়, আইডিএফের অভিযান শুরুর পর ২০২৩ সাল শেষ হওয়ার আগেই আত্মহত্যা করেছেন ১৭ জন ইসরায়েলি সেনা। পরে ২০২৪ সালের গোটা বছরে ২৪ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন।ইসরায়েলের সেনাবাহিনীতে মনরোগ বিশেষজ্ঞ, মনোবিদ, সমাজকর্মীসহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ব্যক্তিদের গুরুতর ঘাটতি আছে বলেও দাবি করেছে হারেৎজ। এই ঘাটতির কারণে বিষাদ ও অবসাদগ্রস্ত সেনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।হারেৎজের প্রতিবেদনে বলা হয়, বিষাদ, অবসাদ ও ট্রমায় আক্রান্ত হয়ে প্রতি মাসে ইসরায়েলি সেনাবাহীনির পুনর্বাসন বিভাগে ভর্তি হচ্ছেন শত শত সেনা। যে মানসিক সমস্যায় তারা ভুগছেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিএসটিডি।আত্মহত্যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ওফাকিমে। সেদিন ওফাকিমের একটি বাড়ি থেকে এক সেনার মরদেহ উদ্ধার হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, আত্মহত্যা করেছেন ওই সেনা।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি। নিহতদের ৫৬ শতাংশই নারী, শিশু এবং বেসামরিক।প্রায় ২ বছরের এ যুদ্ধে অবশ্য হামাসের হামলায় শত শত ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। আইডিএফের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৮৯৪ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ১৩৪ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ Read more

হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার
হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক স্থান থেকে কবির হোসেন (৭০) ও সাইজুদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য
এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’,  ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য

এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে Read more

যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর
যুদ্ধবিরতি নিয়ে দ্বিমুখী আচরণ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি পরিকল্পনা Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু
জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন