জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই অবরোধ করেন তারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। এদিন জুলাই যোদ্ধারা হাতে লাল-সবুজ পতাকা নিয়ে জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। মূলত এখনো জুলাই সনদ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।এদিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে।এ সময় তাঁরা ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’ স্লোগান দিতে থাকেন।অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। শনিবার (০৩ Read more

সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি
সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ Read more

প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ - এমন Read more

পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি
পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর Read more

পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন