চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।বুধবার (০২ জুলাই) সকালে পটিয়া থানা এলাকায় আয়োজিত ‘পটিয়া ব্লকেড কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি বলেন, ‘যে ওসির নির্দেশে আমার সহযোদ্ধা ভাইদের ওপর হামলা করা হয়েছে, সেই কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। হামলায় সরাসরি জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ প্রয়োজন।’এই দাবির সঙ্গে একমত পোষণ করে উপস্থিত এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রজনতার নেতাকর্মীরা সংশ্লিষ্ট ওসির পদত্যাগের দাবি জানান। সকাল থেকেই থানা সংলগ্ন এলাকায় দলবদ্ধ হয়ে অবস্থান নিতে থাকেন আন্দোলনকারীরা, ফলে গোটা এলাকায় তীব্র যানজট ও উত্তেজনার সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ ও চাকরিজীবীরা এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েন।এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন এনসিপির একজন নারী নেত্রীও। তিনি সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘একজন পুরুষ পুলিশ সদস্য কীভাবে একজন নারীর ওপর হাত তোলে? তারা গেট বন্ধ করে দিলে আমার পা গেটের মধ্যে আটকে যায়। অনেক কষ্টে পা বের করেছি। এখনো প্রচণ্ড ব্যথা পাচ্ছি।’এই ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে। পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে আন্দোলনকারীরা থানায় নিয়ে যান। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হন বলে জানা গেছে। পরবর্তীতে উত্তেজনা প্রশমনে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়।নেতাকর্মীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্ত কিংবা শান্তিপূর্ণ সমাধানে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং প্রভাবশালী মহলের ইন্ধনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এনসিপি নেতৃবৃন্দ সরকারের উচ্চপর্যায়ে হস্তক্ষেপ দাবি করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২

ইসরাইলের ফাঁদে পা দিয়ে ইরানে হামলা চালাতে গিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার পতন ঘটাতে Read more

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় ঈদ সামগ্রী বিতরণ
উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জমানো টাকায় ৫০টি দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদের আগের রাতে (শুক্রবার) বাড়ি বাড়ি Read more

নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী
নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপরূতা কলেজের এক ছাত্রী। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন