জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া সীমান্তে কয়া বিওপি’র দায়িত্বে থাকা টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।আটককৃতরা হলেন- জীবন মহন্ত (২২) ও সিদ্ধান্ত রায় (২৪)। দু’জনেই রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।২০ বিজিবির কয়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার জহরুল হক জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে নয়াপাড়া গ্রামের মেইন পিলার ২৮১/৫৪-এস সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই যুবককে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই ভারত যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়েরের জন্য পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবার বাড়ি থেকে এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন স্ত্রী
বাবার বাড়ি থেকে এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখলেন স্ত্রী

ভোলার লালমোহনে কাওসার হোসেন (২৯) নামের এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের চর Read more

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল Read more

গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, পরদিন স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাত, পরদিন স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পরে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর Read more

৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর
৮ মাসে ২৬ খুন: প্রতিহিংসা ও আধিপত্যে অশান্ত শরীয়তপুর

শরীয়তপুর জেলায় সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঘর থেকে বাইরে, হাটবাজার, গ্রাম থেকে শহরে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র Read more

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দেওয়ার Read more

চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে

খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একাধিক মামলার পলাতক পরোয়ানাভুক্ত এক আসামিকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন