নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মারামারি-হানাহানি, রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার অন্তর্গত মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, বিএনপি কার্যালয়ের ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেনু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ছয় থেকে সাত জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাঁচ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয়সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। হত্যার ঘটনায় অভিযুক্তরা স্থানীয়ভাবে মাহমুদুর রহমান সুমনের অনুসারী।৩০ জুলাই সকালে পার্টি অফিসের বকেয়া দশ হাজার টাকা ভাড়া চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরবর্তীতে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট
ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। Read more

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা Read more

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই Read more

পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা
পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানে হামলা করতে দেব না: খালিস্তানপন্থি নেতা

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন