‘খাল কেটে কৃষক বাঁচাও, ফসল বাড়াও’—শ্লোগানে বরগুনার তালতলীতে গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবাগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, গোপের খালটি পায়রা নদীর শাখা খাল হিসেবে রেকর্ডভুক্ত হয়ে আছে। খালটির পানি প্রবাহ সচল থাকাকালীন সময়ে বেতিপাড়া, জাকিরতবক, সুন্দরীয়া, চরপাড়া এলাকার কয়েক হাজার কৃষক ফসল উৎপাদন করতেন। কিন্তু খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এ এলাকার জমিতে ফসল উৎপাদন করা যাচ্ছে না। তাই খালটি খনন না হলে এই এলাকার কৃষকরা মাঠে মারা যাবে। খালটি ভরে যাওয়ায় শুকনো মৌসুমে এলাকার মাঠে পানি উঠতে পারে না, আর বৃষ্টি মৌসুমে পানি নামতে পারে না। খালটি খনন হলে এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মুখে হাসি ফুটবে। তাই অতিদ্রুত খাল খননের দাবি জানান কৃষকরা।মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য এনায়েদ প্যাদা, সমাজ সেবক মো. শাহ-আলম, কৃষক পরিমল বাবু, হারুন প্যাদা, মোঃ ইসাহাক প্যাদা, আব্দুল কাদের, মোঃ সুলতান মিয়া প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব

দেশের কারখানাগুলোতে স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার Read more

আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি
আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার Read more

নোয়াখালী ৫: জুলাই হত্যার মামলায় বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি
নোয়াখালী ৫: জুলাই হত্যার মামলায় বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই Read more

মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর

সারাদেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।সোমবার Read more

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন