বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (০৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।গতকাল সোমবার (৫ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে ও এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। তবে এ গতিসীমা ও লেন না মানলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা শাস্তির মুখে পড়বেন বলেও জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভার স্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করার অনুরোধ জানায়। সে অনুযায়ী, মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত টোল ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার জানান, মোটরসাইকেল ও অটোরিকশা চলতে দেওয়ার সিদ্ধান্তটি সাময়িক। ঢাকা মহানগর পুলিশের অনুরোধেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে কয়েকটি নির্দেশনাও জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে উদ্দেশ্যমূলক মামলায় বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবন্দি করে রাখে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে চিকিৎসা বাধাগ্রস্ত করে।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম হয়। আইনি লড়াইয়ে তিনি সব মামলা মোকাবিলা করছেন। ইতোমধ্যে উচ্চ আদালতও তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে করা মামলাগুলোকে হয়রানিমূলক বলে পর্যবেক্ষণ দিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৬ বছরের নোমোহার জাদুতে নাটকীয় জয় লিভারপুলের
১৬ বছরের নোমোহার জাদুতে নাটকীয় জয় লিভারপুলের

অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য! সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচটি যেন এক রূপকথার গল্প। ১০ জনের দল নিয়ে শেষ মূহূর্তে Read more

মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার
মির্জাপুরে জাল টাকাসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি একশ টাকার জাল নোটসহ শিখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী Read more

বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে স্বর্ণ ও ভারতীয় চোরাচালানি মালামালসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ি, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও Read more

এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
এবার জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে Read more

আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা
আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ 'বাংলাদেশি' ধরার যে অভিযান চলছে, সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন