সারাদেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।সোমবার (২৩ জুন) সকালে ‘বাজারদর’ শীর্ষক এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপটির মাধ্যমে যেকোনো জায়গা থেকে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারের পণ্যের সর্বোচ্চ দর জানা যাবে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ড্যাফোডিল ইনিস্টিউট অব আইটি এই অ্যাপটি তৈরি করে দিয়েছে।অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, ‘পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধ এবং অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপটি। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ।’ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, পণ্য প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীর ধীর এসংক্রান্ত প্রতারণা কমে আসবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

পুঠিয়ায় জেলা যুবলীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় জেলা যুবলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন উইলিয়াম (৫২)-কে গ্রেফতার করেছে পুঠিয়া থানা Read more

রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, যানজটে পড়ে ধরা
রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, যানজটে পড়ে ধরা

রেস্টুরেন্টে খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন গুজরাটের ৫ পর্যটক। কিন্তু কপাল মন্দ! রাস্তার যানজটে আটকে শেষ পর্যন্ত ধরা Read more

আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ
আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন