নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই হত্যাকাণ্ডের একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মোহাম্মদপুর থানায় গত ১৫ সেপ্টেম্বর দায়ের হওয়া হত্যা মামলার (নম্বর-৫৮) তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামি মো. ফখরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। এ ব্যাপারে আদেশের কপি সরবরাহ করা হয়েছে।আদেশের কপিতে বলা হয়, ‘আসামি মো. ফখরুল ইসলাম বিএনপি সমর্থিত একজন রাজনীতিবিদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত একজন প্রার্থী। উক্ত আসামি ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পায়নি তদন্ত কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার দাখিল করা সাময়িক অব্যাহতিপত্র আদালতে গৃহীত হয়। অত্র মামলার দায় থেকে আসামি মো. ফখরুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীর মো. হেলাল উদ্দিনের ছেলে মো. সোহানুর রহমান সিফাত বাদি হয়ে ৩৭৯ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রুজু করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর শেখ নামে একজন জুলাই যোদ্ধা গুলিতে নিহত হন। ওই মামলায় ২৯৭ নম্বর আসামি করা হয় বিএনপি নেতা মো. ফখরুল ইসলামকে। এতে প্রধান আসামি করা হয় নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনা ও দ্বিতীয় আসামি ওই দলের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।উল্লেখ্য, জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সক্রিয়ভাবে অংশ নেয়া বিএনপি নেতা ফখরুল ইসলামকে হত্যা মামলায় আসামি করায় বিক্ষোভ কর্মসূচী পালন করে নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও এ ঘটনার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নোয়াখালী জেলা বিএনপি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া Read more

ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ Read more

উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত রিকশাচালক হত্যা মামলার মূল আসামি রমজান আলী (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী বোয়ালিয়া মধ্যপাড়া এলাকার Read more

ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ
ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিদ্যালয়ের Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন