রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।এর আগে, সকালে একই বেঞ্চে দ্বিতীয় দিনের মতো রায়ের রিভিউয়ের শুনানি শুরু হয়। মঙ্গলবারও (২৯ জুলাই) এ রায়ের বিরুদ্ধে রিভিউয়ের শুনানি ছিল।২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম ওপরের দিকে রাখা ও অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে।ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বিষয়ে আপিল বিভাগের প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (সাবেক প্রধান বিচারপতি), বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা (সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি), বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (সাবেক প্রধান বিচারপতি) ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (আপিল বিভাগের সাবেক বিচারপতি)।আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির পদক্রম এক ধাপ উন্নীত করে জাতীয় সংসদের স্পিকারের সমান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (স্বাধীনতা পদক, একুশে পদক ও মহান স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণের কারণে যেসব মুক্তিযোদ্ধা বীর উত্তম খেতাব পেয়েছেন) পদক্রমে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশিকে প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।সংস্থাটি জানায়, শুক্রবার Read more

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’
‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চটুকু দিয়ে নিয়ন্ত্রণ করা হবে’

জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা Read more

ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা
ষড়যন্ত্রকারীর উষ্কানি-ইন্ধনে দেশের মানুষের ক্ষতি করবেন না: কনকচাঁপা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার Read more

জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা
জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ, অযোগ্য, সরকারি আইন কর্মকর্তাগণ কর্তৃক অনাস্থা আনয়নকারী জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার Read more

‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি
‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় Read more

সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন