ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা। কোনও ষড়যন্ত্রকারী বা উসকানিদাতার ইন্ধনে পড়ে দেশ ও দেশের মানুষের ক্ষতি না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।আজ শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনকচাঁপা বলেন, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যারা হামলা চালাচ্ছে, তারা কোনোভাবেই ওসমান হাদির আদর্শের অনুসারী হতে পারে না। তিনি লিখেছেন, শহিদ ওসমান হাদি বারবার বলেছেন আমি আমার শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চাই। এই বক্তব্যই প্রমাণ করে, ন্যায়বিচার ও মানবিকতা ছিল তার চিন্তার মূল ভিত্তি। অথচ তার মৃত্যুকে ঘিরে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে, তা সেই আদর্শের সম্পূর্ণ বিপরীত।তিনি আরও উল্লেখ করেন, ওসমান হাদি কখনও সহিংসতার পক্ষে ছিলেন না। সাংস্কৃতিক আগ্রাসনের জবাবে তিনি ধ্বংস নয়, বরং সুস্থ ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। শিল্প ও সংস্কৃতির প্রতিষ্ঠানগুলোতে যারা হামলা চালাচ্ছে, তারা শান্তিপূর্ণ দেশপ্রেমিক হওয়ার দাবি করতে পারে না।পোস্টে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে কনকচাঁপা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে কাউকে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি অপরাধ থেকেও থাকে, তার বিচার দেশের প্রচলিত আইনের মাধ্যমেই হওয়া উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নেয়া ধর্মীয় কিংবা নৈতিক কোনও কাজ নয়।সবশেষে দেশের সর্বস্তরের মানুষের উদ্দেশে কনক চাপা বলেন, দেশের সর্বস্তরের সকল ধর্ম, মত ও আদর্শের মানুষের প্রতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে বিনীত অনুরোধ করছি। কোনও ষড়যন্ত্রকারীর উষ্কানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা
ভৈরবে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো Read more

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী
হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় Read more

যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ Read more

সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন