দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ, অযোগ্য, সরকারি আইন কর্মকর্তাগণ কর্তৃক অনাস্থা আনয়নকারী জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার অনতিবিলম্বে অপসারণের দাবিতে জামালপুরে আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরাম যৌথভাবে তার অফিস কক্ষ প্রতীকী তালাবদ্ধ করেছে।বুধবার (২৫ জুন) সকালে আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরাম যৌথভাবে পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার অফিস কক্ষে প্রতীকী তালাবদ্ধ করে।পরে জেলা জজ কোর্ট চত্বরে জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এডভোকেট দিদারুল ইসলাম দিদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আব্দুল হাই, আইনজীবী ফোরামের নেতা এডভোকেট জামির হাসান তাপস, এডভোকেট মোবারক হোসেন প্রমুখ।এই সময় বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগে অভিযুক্ত জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামাকে বারবার পদত্যাগ করার আহ্বান জানানো হলেও তিনি পদত্যাগ না করায় আজ তার অফিস কক্ষে প্রতীকী তালাবদ্ধ করা হয়েছে।আগামীতে তিনি যদি ব্যক্তিগতভাবে পদত্যাগ না করেন, তাহলে কঠোর আন্দোলনে যাবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার  ( ২৪ অক্টোবর ) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের Read more

শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ
শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ও ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র ঘেরাও Read more

জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাউন্সিলসহ নানা Read more

আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি
আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি

নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন Read more

৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’
‘আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করছি’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন