ভারতে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে দেওঘরে যান।মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনিয়া গ্রামসংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেওঘরের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আমার লোকসভা কেন্দ্র দেওঘরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ যেন এই শোক সহ্য করার শক্তি দেন তাদের পরিবারকে।”প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস দেওঘরের বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে যাওয়ার পথে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।আহতদের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পার্কভিউ হাসপাতালে অনিয়ম, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সিভিল সার্জনের ‘হুমকি’
পার্কভিউ হাসপাতালে অনিয়ম, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সিভিল সার্জনের ‘হুমকি’

চট্টগ্রাম নগরীর অন্যতম স্বনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতালে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঞ্চল্যকর মোড় নেয়, যখন চট্টগ্রামের সিভিল Read more

পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা
পাবনায় প্রকাশ্যে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ
বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ

বরিশালের বানারীপাড়ায় ফ্যানে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে Read more

ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার Read more

কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় ২ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন