ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব সরকার। নিজেদের এমনই দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।গতকাল সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল।এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন প্রিন্স ফয়সাল। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করার বিষয়ে।সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এ বিষয়ে আলোচনা সম্পূর্ণ অর্থহীন।’তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এই সম্মেলনের ঐকমত্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি গতি তৈরি করবে। সেটিই হবে ভবিষ্যতে আমাদের সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা বিষয়বস্তু।’গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘প্রথমে যুদ্ধ থামাতে হবে, মানবিক বিপর্যয় রোধ করতে হবে। এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। সেটি বাস্তবায়ন হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টি বিবেচনায় আনা হবে।’ইসরায়েল ইস্যুতে সৌদি আরব এতটা স্পষ্ট অবস্থান এর আগে প্রকাশ করেনি এবং দেখাও যায়নি। এই মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ঘিরে রিয়াদের কৌশল ও কূটনৈতিক বার্তা আরও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার
যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন (৫৫) এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ইউএনও’র অভিযানে পাম্পে তেল বিক্রি শুরু
তেল মজুত রেখে বিক্রি বন্ধ, ইউএনও’র অভিযানে পাম্পে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার Read more

বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বরিশালে চাকরি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ সোমবার (৩ Read more

বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

মধ্যপ্রাচ্যের সাত দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান
মধ্যপ্রাচ্যের সাত দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান

ইরান যুদ্ধের এক মাসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৭ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন ও জর্ডানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন