বরিশালের বানারীপাড়ায় ফ্যানে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নারীর নাম চাঁদনী (৩২)। তিনি দুই সন্তানের জননী ও কুয়েতপ্রবাসী আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী। তার মেয়ে মাইশা (১৪) নবম শ্রেণি ও ছেলে আব্দুল্লাহ (৮) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তারা ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসাড়াপাড়া গ্রামে নানা বাড়িতে ছিল।  জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলায় চাঁদনীর নিজ কক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা খোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পাশের ভবন থেকে দেখতে পায়, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থা ঝুল ছিল চাঁদনী। পরে স্থানীয়ার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রাতেই ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, চাঁদনী নামের ওই নারীর মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন
বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন Read more

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ Read more

মুন্সিগঞ্জে কলাবাগান থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জে কলাবাগান থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজের কলাবাগান থেকে নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আয়নাল হক (৬৫)।রবিবার (৩১ আগস্ট) Read more

মির্জাপুরে ময়নাল হক কলেজে শিক্ষক ৪, শিক্ষার্থী ১! ফলাফলে ভরাডুবি
মির্জাপুরে ময়নাল হক কলেজে শিক্ষক ৪, শিক্ষার্থী ১! ফলাফলে ভরাডুবি

টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের নিবৃত পল্লী গ্রাম চামারী ফতেপুরে অবস্থিত ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ। নামেই শুধু কলেজ। কার্যক্রম চলছে Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি
ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভৈরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন