ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।এ ছাড়া শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে Read more

আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা
আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের Read more

কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান Read more

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই Read more

বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার
বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার

বিপিএলের চলতি আসরে নতুন দল হিসেবে যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেসের জন্য অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত হতাশারই। একের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন