সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ‘দি ইস্টার্ন তেল পাম্প’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মজুত তেলের সত্যতা মেলায় তাৎক্ষণিকভাবে সাধারণ গ্রাহকদের জন্য তেল বিক্রি চালু করার নির্দেশ দেওয়া হয়।পাম্প কর্তৃপক্ষ ‘অকটেন ও পেট্রোল নেই’—এমন অজুহাত দেখিয়ে সকাল থেকে বিক্রি বন্ধ রেখেছিল। এতে ওই এলাকায় যাতায়াতকারী মোটরসাইকেল ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।অভিযানকালে ইউএনও পাম্পের স্টোরেজ যাচাই করে দেখতে পান যে, সেখানে প্রায় ৭০০ লিটার পেট্রোল ও ১১০০ লিটার অকটেন মজুত রয়েছে। পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ কেন বিক্রি বন্ধ রেখেছে, তার সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সকল মজুত তেল বিক্রির নির্দেশ দেন এবং পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন। তাঁর উপস্থিতিতেই গ্রাহকদের মাঝে তেল সরবরাহ শুরু হয়।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, “মজুত তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তেলের সত্যতা পেয়েছি এবং পুনরায় বিক্রি চালু নিশ্চিত করেছি। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত
হিমেল হাওয়ায় ফুলবাড়ীতে জনজীবন বিপর্যস্ত

কয়েক দিনের বিরতির পর আবারও কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার প্রকোপ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই Read more

প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান
প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান

ইসরায়েলে হামলায় ৪র্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ব্যবহার করেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল Read more

নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। Read more

উল্লাপাড়ায় জামায়াতের নৌকা বাইচে সংঘর্ষ, আহত ১৭
উল্লাপাড়ায় জামায়াতের নৌকা বাইচে সংঘর্ষ, আহত ১৭

উল্লাপাড়ার সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নৌকা বাইচে দুটি পানসির বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল
পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি Read more

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন