টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দাপুটে জয় পেল অস্ট্রেলিয়া। তিন উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল তারা। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ১৭০ রান। তিন উইকেট ও তিন ওভার হাতে রেখেই তা টপকে যায় অজিরা।সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি বেন ডরশুইস। শাই হোপ ৬ বলে ৯ রান ও ব্রেন্ডন কিং ৯ বলে ১১ রান করে আউট হন। ২২ রানে দুই ওপেনারকে হারায় ক্যারিবীয়রা। তিনে নেমে কিসি কার্টি ৮ বলে কেবল ১ রান করেন। টপ অর্ডার ব্যর্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার আজ উজ্জ্বল ছিল। শেরফার রাদারফোর্ড, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার অবদান রাখেন। রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। তার ছয়টি চার ও একটি ছক্কার ইনিংসের সমাপ্তি হয় গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে।হোল্ডার ১৫ বলে ২০ রান করেন। হেটমায়ার হাঁকান অর্ধশতক। ৩১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। হেটমায়ারকে শিকার করেন ডরশুইস। হেটমায়ার ঝড়ো ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কা। শেষ দিকে ম্যাথু ফোর্ডে ১০ বলে ১৫ রান ও অকিল হোসেন ৯ বলে ১১ রান করেন।দুই বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায়। ১৭০ রানে থামে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভারে ৪১ রান দিয়ে তিনটি উইকেট নেন ডরশুইস। নাথান এলিস নেন দুইটি উইকেট।এই রান তাড়া করতে নেমে গোল্ডেন ডাক পান ম্যাক্সওয়েল। হোল্ডারের বলে ক্যাচ আউট হন তিনি। ্জশ ইংলিস ৫ বলে ১০ রান করে হোল্ডারের শিকার হন। অধিনায়ক মিচেল মার্শও ফেরেন দ্রুতই। ৮ বলে ১৪ রান করে আলজারি জোসেফের বলে বোল্ড হন মার্শ। ২৫ রানেই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড গড়েন ১৪ বলে ৩৫ রানের জুটি। ডেভিড উড়িয়ে মারেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। মাত্র ১২ বলে ৩২ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। একটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল ডেভিডের এই ইনিংস।তারপর ২৯ বলে ৬৩ রানের জুটি গড়েন গ্রিন ও মিচেল ওয়েন। ওয়েন ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে তিনটি করে চার ও ছক্কা। গ্রিন ১৮ বলে ৩২ রান করে আউট হন। তিনি হাঁকান কেবল চারটি চার। তখন ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।৬ উইকেট হারিয়ে ফেললেও গ্রিন, ডেভিড, ওয়েনের তাণ্ডবে অস্ট্রেলিয়ার জন্য জয় সহজ হয়ে যায়। লোয়ার অর্ডারের ব্যাটাররা ধীরে-সুস্থে খেলেই জয় নিশ্চিত করেন। অ্যারন হার্ডি ২৫ বলে ২৮ রানের হার না মানা ইনিংস খেলে জয় নিশ্চিত করেন মাঠ ছাড়েন। ডরশুইস করেন ১৪ বলে ৯ রান।১৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন খরুচে বোলার ডরশুইস। অস্ট্রেলিয়া সিরিজ জিতল ৫-০ ব্যবধানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে Read more

সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর এবার টাইগাররা মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ Read more

এনবিআরের সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’,‘ইলন মাস্ক’!
এনবিআরের সভায় ‘ডোনাল্ড ট্রাম্প’,‘ইলন মাস্ক’!

রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতি মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব সভার আয়োজন করে সংস্থাটি। মূলত সভায় Read more

চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত
চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত

পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে Read more

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ

কিউবায় চলমান জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ দেশটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন কোস্ট গার্ড জানায়, প্রায় ৭ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন