এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে মঙ্গলবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আজ বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গাজা এবং ইয়েমেনের হুতিদের অবস্থা নিয়েও আলোচনা করবেন বলে রয়টার্সকে সূত্রটি জানিয়েছে।বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন শুল্ক ঘোষণার আগে এই সফরটি নির্ধারিত হয়েছিল। ট্রাম্পের শুল্ক আরোপ বাজারকে বিপর্যস্ত করেছে এবং সৌদি আরবের প্রধান রপ্তানি তেলের দাম কমাতে পারে এমন বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।একটি সরকারি সূত্র প্রিন্স ফয়সালের ওয়াশিংটনে আগমনের বিষয়টি নিশ্চিত করলেও সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।এতে আরও বলা হয়, প্রিন্স ফয়সাল বুধবার (৯ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। তবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি।ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করার জন্য মে মাসের প্রথম দিকে সৌদি আরব সফর করার পরিকল্পনা করছেন। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও সফরের পরিকল্পনা রয়েছে। এর আগে ২০১৭ সালে তার প্রথম মেয়াদে সৌদি আরব সফর করেন তিনি। এদিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা, উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতের শোক
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাতে জামায়াতের শোক

সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য শাহাদাত বরণের ঘটনায় গভীর শোক ও Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা
পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম দিনের ব্যবধানে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ জন
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ জন

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক মহিলা নিহত এবং শিশুসহ ৫ জন আহত হয়েছে। নিহত হ্লায়ইনু Read more

আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চার দিনের সফরে শনিবার (০৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। সফরে এ ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন