জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো। আরববিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ। আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ প্রার্থনা করেন।স্ট্যাটাসে আহমাদুল্লাহ বলেন, আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখেই আমরা দিশেহারা হয়ে যাই। অথচ গাজার লাখ লাখ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে। মানবতার ধ্বজাধারীরা একদিকে তাদের ওপর বোমা ফেলছে। আবার যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে, তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে।তিনি বলেন, এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে, এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে, লাখ লাখ মানুষ মেরে ফেলা হচ্ছে, আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না। তিনি আরও বলেন, আরববিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ। আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!সবশেষ আহমাদুল্লাহ বলেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাইপাইল মহাসড়ক এখন মরণফাঁদ, যানজট-দুর্ঘটনায় নাভিশ্বাস
বাইপাইল মহাসড়ক এখন মরণফাঁদ, যানজট-দুর্ঘটনায় নাভিশ্বাস

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক যেন পরিণত হয়েছে এক মরণফাঁদে। প্রতিদিন এই সড়কে হাজার হাজার যানবাহনের পাশাপাশি লক্ষাধিক মানুষের Read more

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি
শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি

পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।উৎসবের আনন্দ ভাগ করে নিতে এপ্রিল ২০২৬-এর বৈশাখী Read more

বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের
বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের

কু‌ড়িগ্রামের উলিপু‌ররে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পায়‌নি ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। র‌বিবার (১১ মে) বি‌কেল সা‌ড়ে Read more

ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে
ডেঙ্গু নিয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের Read more

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন