সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামের প্রবাসী আলামিনের (৪২) মরদেহ ফিরেছে নিজ বাড়িতে। মারা যাওয়ার ২১ দিন পর মরদেহ ফেরার ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বামন্দী গ্রামের ভিটাপাড়া।সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আলামিন উপজেলার বামন্দী গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।জানা যায়, চলতি মাসের গত ৭ই জুলাই সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস উল্টে আলামিন ঘটনাস্থলে নিহত হন। এরপর দুই দেশের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে ২১ দিন পর তার লাশ নিজ বাড়িতে পৌঁছেছে আজ সোমবার (২৮শে জুলাই) রাত ৯টায়। লাশ পৌঁছানোর পর বামন্দী কবরস্থানে রাত ১০টায় জানাযা ও দাফন সম্পন্ন হয়।বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহআলম জানান, ‘আমার ইউনিয়নের বামন্দী গ্রামের এটি একটি হৃদয় বিদারক ঘটনা। একজন রেমিটেন্স যোদ্ধা কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ পৌঁছেছে এবং দাফন ও জানাযা সম্পূর্ণ হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত, আহত ১০
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রতনদী এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে নয়ন মিয়া (৩৭) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। Read more

ধামইরহাটে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ ৬ জনের কারাদণ্ড
ধামইরহাটে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ ৬ জনের কারাদণ্ড

নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে জড়িত থাকায় নারীসহ ৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ Read more

কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন, Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন