জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না।তিনি বলেন, ‘মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।’রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।এর আগে, রাত ৮টার দিকে শেরপুরে পথসভা শেষ করে জামালপুরে এসে হযরত শাহ জামাল (রা.)-এর মাজার জিয়ারত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।নাহিদ ইসলাম বলেন, ‘প্রায় ৩০০ বছর ধরে এই মন্দির কার্যকরী স্থান হয়ে রয়েছে। এটি কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আসলে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১

তুরস্কে ৬ দশমিক ১ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন Read more

বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি
বেনাপোল কাস্টমস কমিশনারসহ দেশের ১৭ কমিশনারকে একযোগে বদলি

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারসহ সারাদেশের কমিশনার পর্যায়ের ১৭ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু
নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে Read more

বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত
বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা Read more

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের Read more

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন