তুরস্কে ৬ দশমিক ১ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেশিরের সিনদিরগি শহরে। সেখানে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান।ভূমিকম্পে ওই অঞ্চলের অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে বলে জানান তিনি। আহতদের অনেকেই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১ কিলোমিটার। কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুলসহ আশপাশের বিভিন্ন শহরে।ঘটনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতি দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট বলেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত
বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।টুর্নামেন্টের শুরু থেকে Read more

পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল Read more

পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা
পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন