কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেলে কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত শিমুল (২০) কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি বৈরাগীচর গ্রামের কবির হোসেনের একমাত্র ছেলে।নিহত শিমুলের পিতা কবির হোসেন বলেন, ‘আমার ছেলে সাঁতার জানত না। বন্ধুদের সাথে নদে গিয়ে পানিতে তলিয়ে যায়।’শিমুলের ঘনিষ্ঠ পার্শ্ববর্তী এলাকার গণমাধ্যম কর্মী সাইফুর রহমান আকন্দ নিশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন্ধুদের সাথে নদের পানিতে নেমে তার মৃত্যু হয়েছে।’স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সাথে বিকালে বাড়ির পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে নেমে শিমুল। তিনি আগে থেকেই সাঁতার জানতেন না। শেখার জন্য নদের পানিতে নামার কিছুক্ষণের মধ্যে এক পর্যায়ে বন্ধুরা তাকে হারিয়ে ফেলে। পরে কিছুক্ষণ পর স্থানীয়রা পানি থেকে খুঁজে পেয়ে সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস ও ট্রেন সংঘর্ষে নিহত হওয়া ১২ জনের পরিচয় জানা গেছে। কুমিল্লা মেডিকেল Read more

৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী
৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীর পেহেলগাম মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ Read more

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই Read more

বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু
বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও Read more

উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন