নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে অসুস্থ হয়ে মারা যান ওই বাড়িওয়ালা।সোমবার (২৩ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার (৭০)। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা (২২) ও সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)। মঙ্গলবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আবুল বাশারের বাড়িতে ভাড়া থাকছেন আটককৃতরা। গত তিন মাস ধরে ভাড়া পরিশোধ করছে না তারা। ফলে আবুল বাশার ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াও হয়।গত সোমবার রাতে বাড়ির মালিক অভিযুক্তদের ঘরে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সোহাগ বাসায় এসে ঘরে তালা ঝুলছে দেখতে পান। তখন বাড়িওয়ালার ছেলে নাফিজকে তালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে নাফিজ ও সোহাগের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই মধ্যে সেখানে আসেন আবুল বাশারের আরেক ছেলে বাধন। তিনিও ওই বাগবিতণ্ডায় লিপ্ত হন। পরে তিনজনের মধ্যে হাতাহাতি হয়।উভয়ের ঝগড়ার আওয়াজ শুনে সোহাগের স্ত্রী ও তার মা এবং বাড়ির মালিক আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কায় পড়ে যান। পরে তাৎক্ষণিক আহত অবস্থায় তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়াটিয়া নয়, নিজের ছেলের ধাক্কায় পড়ে আহত হয়েছিল আবুল বাশার।ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, তিন মাসের পাওনা ভাড়া নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। আবুল বাশার ভাড়াটিয়ার ধাক্কায় পড়ে যান। আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে মারা যান বাড়িওয়ালা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস
করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কাঞ্চন মিয়া হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও এক জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে Read more

ইন্টারনেটবিহীন জীবন চায় ব্রিটিশ তরুণদের অর্ধেক
ইন্টারনেটবিহীন জীবন চায় ব্রিটিশ তরুণদের অর্ধেক

ব্রিটেনে তরুণদের মধ্যে ইন্টারনেট নির্ভরতা ও আসক্তি নিয়ে উদ্বেগের ছবি ফুটে উঠেছে সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের একটি জরিপে। জরিপ অনুযায়ী, Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

দক্ষিণ আফ্রিকায় মদের বারে সন্ত্রাসীদের হামলা নিহত ৯, আহত ১০
দক্ষিণ আফ্রিকায় মদের বারে সন্ত্রাসীদের হামলা নিহত ৯, আহত ১০

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বেকারসডাল এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে একটি বারে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

মর্যাদাপূর্ণ-সর্বশ্রেষ্ঠ জুমার দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব
মর্যাদাপূর্ণ-সর্বশ্রেষ্ঠ জুমার দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব

আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলার কাছে জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ দিন। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিভিন্ন হাদিসে জুমার দিনটিকে মর্যাদাপূর্ণ দিন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন